মুরশিদের মহৎ গুন নেনা বুঝে 

মুরশিদের মহৎ গুন নেনা বুঝে 

যার কদম বিনে ধরম করম মিছে  ।।

যতসব কলেমা কালাম 

ধুঁড়িলে মেলে তামাম কোরাণ বিছে

তবে কেন পড়া ফাজেল মুরশিদ ভজে  ।।

মুরশিদ যার আছে নিহার 

ধরিতে পারে অধর সেই অনাসে

মুরশিদ খোদা ভাবলে জুদা পড়বি প্যাঁচে  ।।

আলাদা বস্তু কী ভেদ

কিবা সেই ভেদ মুরশিদে জগত মাঝে

সিরাজ সাঁই কয় দেখরে লালন 

আক্কেল খুঁজে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫