জগত মুক্তিতে ভোলালেন সাঁই

জগত মুক্তিতে ভোলালেন সাঁই

ভক্তি দাও হে যাতে চরণ পাই  ।।

রাঙা চরণ দেখব বলে

বাঞ্ছা সদাই হৃদ কমলে

তোমার নামের মিঠাই মন মজেছে

রূপ কেমন তাই দেখতে চাই  ।।

ভক্তি পদ বঞ্চিত করে

মুক্তি পদ দিচ্ছ তারে

যাতে জীব ব্রহ্মাণ্ডে ঘোরে

কান্ড তোমার দেখি তাই  ।।

চরণের যোগ্য মন নয়

তথাপি মন রাঙা চরণ চায়

অধীন লালন বলে হে দয়াময়

দয়া কর আজ আমায়  ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫