আমি ঐ চরণের দাসের যোগ্য নয়

আমি ঐ চরণের দাসের যোগ্য নয়

নইলে মোর দশা কি এমন হয়  ।।

নিজগুনে পদারবিন্দু 

দেন যদি সাঁই দীনবন্ধু

তবে তরি ভবসিন্ধু

আর তো না দেখি উপায়  ।।

ভাব জানি নে প্রেম জানি নে

 দাসী হতে চাই চরণে

ভাব দিয়ে ভাব নিলে পরে 

সেই সে রাঙা চরণ পায়  ।।

অহল্যা পাষাণী ছিল

চরণ ধূলায় মানব হল

লালন পথে পড়ে রইল

যা করে সাঁই দয়াময়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫