গুরু পদে নিষ্ঠা মন যার হবে

গুরু পদে নিষ্ঠা মন যার হবে

যাবে তার সর্বস্ব সার অমূল্য ধন সেহি হাতে পাবে  ।।

গুরু যার হয় কান্ডারি

চালায় সে অচলা তরী

ভবে তুফান বলে ভয় কি তারি

নেচে গেয়ে ভব পারে যাবে  ।।

আগমে নিগমে তাই কয়

গুরুরূপে দীন দয়াময়

অসময়ের সখা সে হয়

অধীন হয়ে তারে ভজিবে  ।।

গুরুকে মনুষ্য জ্ঞান যার

অধঃপাতে গতি হয় তার

ফকির লালন বলে তাই আজ আমার

ঘটল বুঝি মনের কুস্বভাবে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫