কি মহিমা করলেন গো সাঁই বোঝা গেল না

কি মহিমা করলেন গো সাঁই বোঝা গেল না

মন ভোলা চাঁদ ছলা করে বাদী রিপু ছয়জনা  ।।

যত শত মনে করি

ভাব দেলে ঘুরে মরি

কোথায় রইলেন দয়াল বারী

ফিরে কেন চাইলে না  ।।

করে তোর চরণের আশা

ঘটলো আমার এ দুর্দশা

সার হোল যাওয়া আসা

কিনার তো আর পাইলাম না  ।।

জনম গেল দেশে দেশে

ভজন সাধন হবে কিসে

লালন তাই ভাবছি বসে

ভবে হোল যাতনা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫