কিসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে

কিসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে

গুরু চরণতরি তারণ ধররে অকপটে  ।।

নদীর মাঝে মাঝে আসে জ্ঞান

প্রাণে ডাকো ভক্তির বাণ

হয়ো নারে অজ্ঞান

রবি যে বসিল পাটে  ।।

রিপু ছয়টা কর বশ

ছাড় বৃথা রঙ্গ রস

কাজেতে হইলে অলস

পড়ে রবি পার ঘাটে  ।।

দেহ ব্যধির সিদ্ধির

পদ্মপত্রে যথা নীর

জীবন তথা হয় অস্থির

কোন সময় কিবা ঘটে  ।।

সিরাজ সাঁই বলেরে লালন

বৈদিকে ভুলনা মন

একনিষ্ঠ মন কর সাধন

বিকার তোমার যাবে ছুটে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫