না জেনে করণ কারণ কথায় কী হবে

না জেনে করণ কারণ কথায় কী হবে

কথায় যদি ফলে কৃষি তবে বীজ কেনে রোপে  ।।

গুড় বললে কি মুখ মিষ্টি হয়

দীপ না জ্বললে কি আঁধার যায়

অমনি জানো হরি বলায়

হরি কি পাবে  ।।

রাজায় পৌরুষ করে

জমির কর সে বাঁচে না রে

সেই কি তোর একবারই কার্য রে

পৌরুষে জানবে  ।।

গুরু ধর খোদাকে চেন

সাঁইর আইন আমলে আনো

লালন বলে তবে মন

সাঁই তোরে নিবে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫