আমি কি দোষ দেব কারে রে

আমি কি দোষ দেব কারে রে

আপন মনের দোষে প’লেম সুবুদ্ধি স্বভাব গেলো  ।।

কাকের স্বভাব মনের হল

ত্যাজিয়ে অমৃত ফল

মাকাল ফলে মন মজিলো  ।।

যে আশায় ভবে আশা

ভাঙিল সে আশার বাসা

ঘটালো একী দূর্দশা

ঠাকুর গড়তে বান্দর হলো  ।।

 

গুরুবস্তু চিনলি নে মন

অসময়ে কি করবি তখন

বিনয় করে বলছে লালন

যজ্ঞের ঘৃত কুত্তায় খেলো  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫