মন তুই করলি একি ইতরপনা

মন তুই করলি একি ইতরপনা

দুগ্ধেতে যেমনরে তোর মিশল চনা  ।।

শুদ্ধরাগে থাকতে যদি

হাতে পেতে অটল নিধি

বলি মন তাই নিরবধি

বাগ মানে না  ।।

কি বৈদিকে ঘিরলো হৃদয়

হলনা সু-রাগের উদয়

নয়ন থাকিতে সদায়

হলি রে কানা  ।।

বাপের ধন খেল সাপে

জ্ঞানচক্ষু নাই দেখবি কারে

লালন বলে হিসাবকালে

যাবে জানা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫