এমন মানব জনম আর কি হবে

এমন মানব জনম আর কি হবে

মন যা কর ত্বরায় করো এই ভবে  ।।

অনন্তরূপ সৃষ্টি করলেন সাঁই

শুনি মানবের উত্তর কিছু নাই

দেব দেবতাগণ করে আরাধন

জন্ম নিতে মানবে  ।।

কতো ভাগ্যের ফলে না জানি

পেয়েছ এই মানব তরণী

বেয়ে যাও ত্বরায় তরী সু-ধারায়

যেন ভারা না ডোবে  ।।

এই মানুষে হবে মাধুর্য ভজন

তাইতে মানুষ রূপ গঠলেন নিরঞ্জন

এবার ঠকিলে আর না দেখি কিনার 

লালন কয় কাতর ভাবে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫