মন র’লো রিপুর বশে রাত্রিদিনে

মন র’লো রিপুর বশে রাত্রিদিনে

মনের গেল না স্বভাব কিসে মেলে ভাব সাধুর সনে  ।।

আমি বলি শ্রীচরণ

মনে যদি হয় কখন

অমনি উঠে হয় দুষ্ট সে সময়

ধরে যেদিক টানে  ।।

নিজগুনে যা করেন সাঁই

তা বিনে আর ভরসা নাই

তুমি জানো মোর মনের ভক্তির জোর

যেরূপ মনে  ।।

দিনে দিনে দিন ফুরাইল

রঙমহল অন্ধকার হ’ল

লালন বলে হায় কী হবে

উপায় তো দেখি নে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫