আছে মায়ের ওতে জগৎপিতা ভেবে দেখ না

আছে মায়ের ওতে জগৎপিতা ভেবে দেখ না

হেলা কর না বেলা মেরো না  ।।

 

নিষ্কামী নির্বিকারী হয়ে

দাঁড়াও মায়ের স্মরণ লয়ে

বর্তমানে দেখ চেয়ে

আছে স্বরূপে রূপ নিশানা  ।।

 

লামে আলিফ লুকায় যেমন

মানুষে সাঁই আছে তেমন

আকার সাকার ঝাঁপা মন

সামান্যে কি যায় জানা  ।।

 

যমন মাতা তেমন পিতা সে

চিরদিন সাগরে ভাসে

লালন বলে কর দিশে

ঘরের মধ্যে ঘরখানা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫