আবহায়াতের নদী কোনখানে

আবহায়াতের নদী কোনখানে

আগে জিন্দাপিরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে  ।।

 

মওলার মহিমা রে এমনি

সেও নদীতে বয় অমৃত পানি

ও তার একরতি পরশে শুনি

অমর হবে সেই জনে  ।।

 

সেই সে নদীর পিছল ঘাটা

কত চাঁদকোটালে খেলছে রে ভাটা

দিন-দুনিয়া জোড়া একটা

মীন আছে তার মাঝখানে  ।।

 

আবহায়াতের মর্ম যে-জন পায়

উপাসনার সীমা তারই হয়

সিরাজ সাঁইর আদেশে তাই

অধীন লালন ফকির তাই ভনে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫