আত্মতত্ত্ব সাধন করে জ্ঞানীজন বসে রয়

আত্মতত্ত্ব সাধন করে জ্ঞানীজন বসে রয়

সেই রাগে রে মন সে সাধন সেরে বয়  ।।

 

ভবের আসন করে শ্রীপটে

শুভযোগ লাগে রে জাহাজ রূপচাঁদের ঘাটে

তারের খবর ইষকপটে

সহজ হলে হয় উদয়  ।।

 

করে একি রসের কল

শুভযোগ ডেকে বলে উজান বাঁকে চল

চল চল কল হলো বিকল

সহজে যেতে ধাক্কা খায়  ।।

 

নিহার যদি তীর ছুটে

যেতে রে মন পিছল ঘাটে তরঙ্গ উঠে

লালন বলে মোহর এঁটে

ঠিক রাখ রাগের তলায়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫