আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই

আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই

একবার এসে এই ফল আমার জানি আবার ফিরে কোথা যাই  ।।

 

বেদ-পুরাণে শুনি সদাই

কীর্তিকর্মা আছে একজন জগৎময়

আমি না জানি তার বাড়ি কোথায়

আমি কী সাধনে তারে পাই  ।।

 

যাদের সঙ্গে করি কারবার

তারাই সব বিবাগী আবার হলো রে আমার

লুটোলো রে এই সাধুর ভাণ্ডার

আমায় ঘিরে ঊনপঞ্চাশ বাই  ।।

 

কেবা আমার আমি বা কার

মিছে ধন্ধবাজি এ ভবসংসার

অধীন লালন বলে হ’লাম অপার

আমার সাথের সাথী কেহ নাই  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫