এই মানুষে সেই মানুষ আছে

এই মানুষে সেই মানুষ আছে

কত মুনি-ঋষি যোগী-তপস্বী তারে খুঁজে বেড়াচ্ছে  ।।

 

জলে যেমন চাঁদ দেখা যায়

ধরতে গেলে হাতে কে পায়

আলেক মানুষ অমনি সদাই

আছে আলেকে বসে  ।।

 

অচিনদলে বসতি যার

দ্বিদল পদ্মে বারাম তার

দল নিরূপণ হবে যাহার

সে রূপ দেখবে অনাসে  ।।

 

আমার হল ভ্রান্ত মন

বাইরে খুঁজি সাঁই কয় ঘুরবি লালন

আত্মতত্ত্ব না বুঝে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫