এক অজান মানুষ ফিরছে দেশে

এক অজান মানুষ ফিরছে দেশে

তারে চিনতে হয় তারে মানতে হয়  ।।

 

শরিয়তের বেনা যাতে

জানে না তা শরিয়তে

জানা যাবে মারেফতে

যদি মনের বিকার যায়  ।।

 

মূল ছাড়া এক আজগুবি ফুল

ফুটেছে ভাবনদীর কুল

চিরদিন এক রসিক বুলবুল

সেই ফুলেতে মধু খায়  ।।

 

শুনেছি সেই মানুষের খবর

আলেফের জের মিমের জবর

লালন বলে হসনে ফাঁপড়

মুর্শিদ ভজলে পাওয়া যায়  ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫