অন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁই

অন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁই

কীসের পরে ভেসেছিল কে দিল আশ্রয়  ।।

 

তখন কোন আকার ধরে

ভেসেছিল কোন প্রকারে

কোন সময় কোন কায়া ধরে

ভেসেছিল সাঁই  ।।

 

পাক-পাঞ্চাতন হইল যারা

কীসের পরে ভাসল তারা

কোন সময় নূর সেতারা

ধরেছিল সাঁই  ।।

 

সেতারা রূপ হইল কখন

কী ছিল তার আগে তখন

লালন বলে সে কথা কেমন

বুঝা হল দায়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫