অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা

অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা

সে-বারির পরশ হইলে হবে ভবের করণ সারা  ।।

 

বারি নামে বার এলাহি

নাই রে তার তুলনা নাহি

সহস্রদল পদ্মে সেহি

মৃণাল-গতি বহে ধারা  ।।

 

ছায়াহীন এক মহামুনি

বলবো কিরে তার করণি

প্রকৃতি হইয়া তিনি

হলেন বারি সেধে অমর গোরা  ।।

 

আসমানে বরিষণ হলে

দাঁড়ায় জল মৃত্তিকাস্থলে

লালন ফকির ভেবে বলে

ও সে মাটি চিনবে ভাবুক যারা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫