আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা

আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা

ক্রমে ক্রমে হৃদ্‌-কমলে খেলবে নূরের খেলা  ।।

 

যে নাম ধরে চলেছ ভবে

সেই নামেতে যেতে হবে

একে শূন্য দশ হইবে

নয় দশে নব্বই মিলা  ।।

 

নব্বই-এ চার শূন্য দিলে

নব্বই হাজার কয় দলিলে

সব শূন্য মুছে ফেলিলে

শুধু যে নয়ের খেলা  ।।

 

নয় হতে আট বাদ দিলে

এক থাকে তার শেষ কালে

লালন বলে বোঝ সকলে

সেইটি স্বরূপ রূপের ভেলা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫