কারে শুধাব রে মর্মকথা কে বলবে আমায়

কারে শুধাব রে মর্মকথা কে বলবে আমায়

আকার কি নিরাকার খোদে সেই দয়াময়  ।।

 

যেদিনে সাঁই নৈরাকারে

ভেসেছিল ডিম্ব ভরে

কীরূপে থেকে তার মাঝারে

শেষে কীরূপ গণ্য হয়  ।।

 

সিতারা রূপ ছিল যখন

গহনা রূপ পাক পাঞ্জাতন

আকার কি নিরাকার তখন

সেই দয়াময়  ।।

 

জগৎপতি ছব্বহানে

বরকতকে মা বললে কেনে

তার পতি কি নয় সে জনে

লালন ভাবে তাই  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫