কী কালাম পাঠালেন আমার সাঁই দয়াময়

কী কালাম পাঠালেন আমার সাঁই দয়াময়

এক এক দেশে এক এক বাণী কয় খোদায় পাঠায় ।।

 

এক যুগে পাঠায় কালাম

অন্য যুগে হয় কেন হারাম

এমনি দেখি ভিন্ন তামাম

ভিন্ন দেখা যায় ।।

 

যদি একই খোদার হয় রচনা

তাতে ত ভিন্ন থাকে না

মানুষের সকল রচনা

তাইতে ভিন্ন হয় ।।

 

এক এক দেশের এক এক বানী

পাঠান কি সায৬ই গুণমণি 

মানুষের রচিত জানি

লালন ফকির কয় ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫