কেবল বুলি ধরেছ মারফতি

কেবল বুলি ধরেছ মারফতি

তোমার বুদ্ধি নাই কো অর্ধরতি ।।

মুখে মারফত প্রকাশ কর

শুধালে হা করে পর

খবর কিছু বলতে পার

কেবল হও ছিনায় বসতি ।।

চোরে যেমন চুরি করে

ধরে ফেললে দোষে পড়ে

মারফতি সেই প্রকারে

চোরা মালের মহরতি ।।

অনুমানে বুঝলাম এখন

সেই জন্যেতে কর গোপন

লালন বলে এসব যেমন 

মেয়েলোকের উপপতি ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫