ও যার রঙমহলে সদাই ঝলক দেয়

ও যার রঙমহলে সদাই ঝলক দেয়

যার খুলেছে মনের আঁধার সেই দেখতে পায়  ।।

 

শতদলে অন্তষপুরী

আলিপুরে তার কাচারি

দেখলে সে কারিগরি

হবে মহাশয়  ।।

 

সজল উদয় সেই দেশেতে

অনন্ত ফল ফলে তাতে

প্রেমপাতি জাল পাতলে তাতে

অধরা ধরা যায়  ।।

 

রত্ন যে পায় আপন ঘরে

সে কি খোঁজে বাহিরে

না বুঝিয়ে লালন ভেড়ে

দেশবিদেশে ধায়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫