আজো করছে সাঁই ব্রহ্মান্ড ‘পর অপার লীলে

আজো করছে সাঁই ব্রহ্মান্ড ‘পর অপার লীলে

নৈরাকারে ভেসেছিল যে রূপ হালে  ।।

 

নৈরাকারে গম্ভু ভারি

আমি কি তা বুঝতে পারি

কিঞ্চিৎ প্রমাণ তারি

শুনি সৎকুলে  ।।

 

অ-বিম্বু উথলিয়ে নীর

হয়েছিল নৈরাকার

ডিম্বরূপ হয় গো তার

সৃষ্টির ছলে  ।।

 

আপ্ততত্ত্বে আপনি ফানা

মিছে করি পড়াশোনা

লালন বলে যাবে জানা

আপনারে আপনি চিনিলে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫