আজব রঙ ফকিরি সাদা সোহাগিনী সাঁই

আজব রঙ ফকিরি সাদা সোহাগিনী সাঁই

ও তার চুড়ি-শাড়ি ফকিরি ভেদ কে বুঝিবে তাই  ।।

 

সর্বকেশী মুখে দাড়ি

পরনে তার চুড়ি-শাড়ি

কোথা হতে এলো সিঁড়ি

জানিতে উচিত চাই  ।।

 

ফকিরি গোরের মাঝার

দেখ রে করিয়ে বিচার

সাদা সোহাগিনী সবার উপর

আধ ঘর শুনতে পাই  ।।

 

সাদা সোহাগিনীর ভাবে

প্রকৃতি হইতে হবে

লালন বলে পাবে তবে

ভাবসমুদ্রে থাই  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫