আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই

আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই

কাঙাল হব মেঙে খাব রাজরাজ্যের আর কার্য নাই  ।।

 

এমনি যদি নাহি পারি

ভিক্ষার ছলে বলবো হরি

এই বাসনা মনে করি

বলিব নাম ঠাঁই অঠাঁই  ।।

 

সাধুশাস্ত্রে  জানা গেল

সুখ চেয়ে সোয়াস্তি ভাল

খাই বা না খাই নিষ্কলহ

তাতে যদি মুক্তি পাই  ।।

 

স্বপ্নে যেমন রাজ-রাজ্য পায়

ঘুম ভাঙিলে সব মিথ্যা হয়

তেমনি যেন সংসারময়

লালন ফকির কেঁদে কয়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫