আজ আমার অন্তরে কী হলো ও গো সই

আজ আমার অন্তরে কী হলো ও গো সই

আজ আমার ঘুমের ঘোরে চাঁদ-গৌর হেরে ওগো আমি যেন আজ আমি নই  ।।

 

আজ আমার গৌরপদে মন মজিল

আর কিছু লাগে না ভালো

সদাই মনের চিন্তা ঐ

আমার সর্বস্বধন গৌরধন সে ধন সাধন

কীসে পাইগো তাই শুধাই  ।।

 

যদি মরি গৌর বিচ্ছেদ-বাণে

গৌরনাম শুনাইও কানে

সর্বাঙ্গে লিখ নামের বই

এই বর দে গো সবে আমি জনমে জনমে

যেন গৌরপদে দাসী হই  ।।

 

বন পোড়ে তো সবাই দেখে

মনের আগুন কে বা দেখে

আমার রসরাজ চৈতন্য বৈ

গোপীর এমনি দশা ও কি মরণদশা

অবোধ লালন রে তোর সে-ভাব কই  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫