আজ ব্রজপুরে কোন পথে যাই

আজ ব্রজপুরে কোন পথে যাই

ও তাই বল রে স্বরূপ বল রে তাই

আমার সাথের সাথী আর কেহই নাই  ।।

 

কোথা রাধে কোথা কৃষ্ণধন

কোথা রে তার সব সখিগণ

আর কতদিন চলিলে সে চরণ পাই  ।।

 

যার লেগে আজ মুড়িয়েছি মাথা

তারে পেলে যায় মনের ব্যথা

কী সাধনে সে চরণে পাইব ঠাঁই  ।।

 

তোরা যত স্বরূপ গণেতে

বর দে গো কৃষ্ণচরণ পাই যাতে

অধীন লালন বলে কৃষ্ণলীলার অন্ত নাই  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫