আজগুবি বৈরাগ্য লীলা দেখতে পাই

আজগুবি বৈরাগ্য লীলা দেখতে পাই

হাত বানানো চুল-দাড়ি-জট কোন ভাবের ভাবুক রে ভাই  ।।

যাত্রাদলেতে দেখি

বেশ করিয়ে হয় রে যোগী

তমনি কত জাল বৈরাগী

বাসায় গেলে কিছুই নাই  ।।

ফকির ও বৈষ্ণবের তরে

ভক্তিকে ভৎসনা করে

এরা কী বুঝে বেহাল পরে

বললে কিছু শুনতে চাই  ।।

না জানি এই কলির শেষে

আর কত রঙ উঠবে দেশে

লালন ভেড়োর দিন গিয়েছে

যে বাঁচো সে দেখবে ভাই  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫