আপ্ততত্ত্ব না জানিলে ভজন হবে না

আপ্ততত্ত্ব না জানিলে ভজন হবে না

পড়বি গোলে  ।।

 

আগে জান গা কালুল্লা আনাল হল আল্লা

যারে মানুষ বলে

পড়ে ভূত এবার হোস্‌ নে মন আমার

একবার দেখ না প্রেমনয়ন খুলে  ।।

 

আপনি সাঁই ফকির আপনি ফিকির

ও সে লীলার ছলে

আপনার আপনি ভুলে সে রব্বানি

আপনি ভাসে আপন প্রেম-জলে  ।।

 

লা-ইলাহা তন ইল্লাল্লা জীবন

আছে প্রেমযুগলে

লালন ফকির কয় যাবি মন কোথায়

আপনার আপনি ভুলে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫