আপনার আপনি মন না জান ঠিকানা

আপনার আপনি মন না জান ঠিকানা

পরের অন্তরে কোটি সমুদ্দুর কীসে যাবে জানা  ।।

 

পর বলতে পরমেশ্বর

আত্মারূপে করে বিহার

দ্বিদলে বারামখানা

শতদল সহস্রদলে অনন্ত করুণা  ।।

 

কেশের আড়েতে যৈছে

পাহাড় লুকায়ে আছে

দর্শন হল না 

হেঁট নয়ন যার নিকটে তার সিদ্ধ হয় কামনা  ।।

 

সিরাজ সাঁই বলে রে লালন

গুরুপদে ডুবে আপন

আত্মার ভেদ করলে না

আত্মা আর পরমাত্মা ভিন্ন ভেদ জেন না  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫