আপনার আপনি চেনা যদি যায়

আপনার আপনি চেনা যদি যায়

তবে তারে চিনতে পারে সেই পরিচয়  ।।

 

উপর-আলা সদর-বারি

আত্মারূপে অবতারি

মনের ঘোরে চিনতে নারি

কিসে কী হয়  ।।

 

যে অঙ্গ সেই অংশকলা

কায় বিশেষ ভিন্ন বলা

যার ঘুচেছে মনের ঘুলা

সে কি তা কয়  ।।

 

সেই আমি কি আমিই আমি

তাই জানিলে যায় দুর্নামি

লালন কয় তবে কি ভ্রমি

এ ভব কৃপায়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫