আপন আপন চিনেছে যে জন

আপন আপন চিনেছে যে জন

দেখতে পাবে সেই রূপেরই কিরণ  ।।

 

সেই আপন আপন রূপ

সে বা কোন স্বরূপ

স্বরূপেরই সেই রূপ

জানিও করণ  ।।

 

সেই আপনা মোকাম জানিয়ে প্রধান

যে জানে সেই মোকামের সন্ধান

করে মোকামেরই সাধন

উজ্বলা তার এই দেহভুবন  ।।

 

সেই ঘরের অন্বেষণ জানে যে জন

ঘরের মধ্যে আছে লতিফা ছয়জন

ঘরে আছে পাকপাঞ্চাতন ওরে আত্মপঞ্চজন

আত্মায় আত্মার করে ভজন  ।।

 

সেই রসিকেরই মন রসেতে মগন

সেই রূপরসেতে যেজন দিয়েছে নয়ন

ফকির লালন কয় আমি আমাতে হারাই

আমি বিনে আমার সকল অকারণ  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫