আপন খবর না যদি হয়

আপন খবর না যদি হয়

যার অন্ত নাই তার অন্ত কিসে পাই  ।।

 

আত্মারূপে আছে কেবা

ভান্ডেতে করে সেবা

দেখ মন দেখ যেবা

হও সে মহাশয়  ।।

 

কেবা চালায় কেবা চলে

কেবা জাগে ধড়ে বলে

দেখ মন বিচার স্থলে

কেবা ঘুমায়  ।।

 

অন্য গোলমাল ছাড়

আত্মতত্ত্ব বিচার ধোড়

লালন বলে কাশীতীর্থ

ব্রতের কর্ম নয়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫