আমার দেখে শুনে জ্ঞান হলো না

আমার দেখে শুনে জ্ঞান হলো না

কী করিতে কী করিলাম দুগ্ধেতে মিশালাম চোনা  ।।

 

মদন রাজার ডঙ্কা ভারি

ছিলাম তাহার আজ্ঞাকারী

যার মাটিতে বসত করি

চিরদিন তারে চিনলাম না  ।।

 

রাগের আশ্রয় নিলে রে মন

কী করিতে পারে শমন

আমার হল কামলোভী মন

হলাম মদনরাজার গাঁঠরি টানা  ।।

 

উপর হাকিম একই দিনে

বিচার করবে নিজ গুনে

দিনের অধীন লালন ভনে

গেল না মনের দোটানা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫