আমার চরকা ভাঙা টেকো আড়ানে

আমার চরকা ভাঙা টেকো আড়ানে

আমি টিপে সোজা করব কত আর তো প্রাণে বাঁচিনে  ।।

 

একটি আঁটি আরকটি খসে

বেতো চরকা লয়ে যাব কোন দেশে

আর কতকাল জ্বলবো এ হালে

এ বেতো চরকার গুনে  ।।

 

ছুতোর ব্যাটার গুন পরিপাটি

ষোল কলে ঘুরায় টেকেনি

তার একটি কলে বিকল হলে

সারতে পারে কোনজনে  ।।

 

সামান্য কাঠ পাটের চরকা নয়

তার খস্‌লে খুঁট খেটে আঁটা যায়

মানবদেহ চরকা সে তো

লালন কি তার ভেদ জানে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫