এই বেলা তোর মনের মানুষ চিনে সাধন কর
মানুষ পলাইবে দেহ ছেড়ে পড়ে রবে শুধু ঘর ।।
ঘরের মধ্যে তোর তিন তের আর
কোন দরজা করেছ সার
ঘরের মধ্যে বাস্তু খুঁটি
সেইটা কর গে মূলাধার ।।
ডুবে থাক গে রূপসাগরে
বসত কর গে জুতের ঘরে
লালন বলে মনের মানুষ
চিনা হল ভার ।।
You cannot copy content of this page