এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি

এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি

কারো কথা কেউ বলে না আমি কেবল হই কলঙ্কী  ।।

 

অনেকেই তো প্রেম করে

এমন দশা ঘটে কারে

গঞ্জনা দেয় ঘরে পরে

শ্যামের পদে দিয়ে আঁখি  ।।

 

তলে তলে তলগোঁজা খায়

লোকের কাছে সতী কওলায়

এমন সৎ কতই পাওয়া যায়

সদর যে হয় সেই পাতকী  ।।

 

অনুরাগী রসিক হলে

সে কি ডরায় কুলশীল

লালন বেড়ায় ফুচকি খেলে

ঘোমটা দিয়ে চায় আড়-চোখি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫