এলাহি আলামিন গো আল্লা বাদশা আলমপনা তুমি

এলাহি আলামিন গো আল্লা বাদশা আলমপনা তুমি

ডুবায়ে ভাসাইতে পার ভাসায়ে কিনার দাও কারো

রাখো মারো হাত তোমারও তাইতে তোমারে ডাকি আমি ।।

নূহ নামের এক নবীরে ভাসালে অকূল পাথারে

আবার তারে মেহের করে আপনি লাগাও কিনারে

জাহের আছে ত্রিসংসারে আমায় দয়া কর স্বামী ।।

নিজাম নামে বাটপার সেতো পাপেতে ডুবিয়া রইত

তার মনে সুমতি দিলে কুমতি তার গেল চলে

আউলিয়া নাম খাতায় লিখলে জানা গেল এই রহমি ।।

নবী না মানে যারা মোয়াহেদ কাফের তারা

সেই মোয়াহেদ দায়মাল হবে বেহিশাবে দোযখে যাবে

আবার কি তারে খালাস দিবে ফকির লালন কয় মোর কি হয় জানি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫