হক না বল রসনা

হক না বল রসনা

যে নাম শরণে যাবে জঠর যন্ত্রণা  ।।

শিয়রে শমন বসে

কোন সময় বাঁধবে কষে

ভূলে রইলি বিষয় বিষে

দিশে হল না  ।।

কবার যেন ঘুরে ফিরে

মানব জনম পেয়েছ রে

এবার যেন আলস্য করে

সে নাম ভুলো না  ।।

ভবেরো ভাই বন্ধু আদি

কেউ কারো নয় সাথের সাথী

লালন বলে মুরশিদ রতি

করো সাধনা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫