এ বড় আজব কুদরতি

এ বড় আজব কুদরতি

আঠারো মোকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি  ।।

 

কিবা রে কুদরতি খেলা

জলে মাঝে অগ্নিজ্বালা

খবর জানতে হয় নিরালা

নীরে ক্ষীরে আছে জ্যোতি  ।।

 

ফণি মনি লাল জহরে

সে বাতি রেখেছে ঘিরে

তিন সময় তিন যোগ সেই ঘরে

যে জানে সে মহারথি  ।।

 

থাকতে বাতি উজ্জ্বলাময়

দেখ না যার বাসনা হৃদয়

লালন কয় কখন কোন সময়

অন্ধকার হবে বসতি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫