কয় দমে বাজে ঘুড় কর রে ঠিকানা

কয় দমে বাজে ঘুড় কর রে ঠিকানা

কয় দমে দিন-রজনী ঘুরানা ফিরানা  ।।

 

দেহের খবর যে জন করে

আলেকবাজি দেখতে পারে

আলেক দম হাওয়ায় চলে

কী আজব কারখানা  ।।

 

ছয় মহলে ঘড়ি ঘোরে

শব্দ হয় নিঃশব্দের ঘরে

কলকাঠি মুকুন্দ দ্বারে

দমে আসলে বেনা  ।।

 

দমের সঙ্গে কর মিলন

আজব খবর জানবি রে মন

বিনয় করে বলছে লালন

ঠিকের ঘর ভুলো না  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫