কাছের মানুষ ডাকছ কেন শোর করে

কাছের মানুষ ডাকছ কেন শোর করে

তুই যেখানে সেও সেখানে খুঁজে বেড়াও কারে রে  ।।

 

হাতের কাছে যারে পাও

ঢাকা-দিল্লি কেন খুঁজতে যাও কোন অনুসারে

তোর মত আর হতভাগা

নাই এ সংসারে  ।।

 

বিজলী চটকের ন্যায়

থেকে থেকে ঝলক দেয় রঙমহল ঘরে

অহর্নিশি পাশাপাশি

থেকে দিশে হয় না রে  ।।

 

ঘরের মধ্যে ঘরখানা

খুঁজে কেন তাও দেখ না কে বিরাজ করে

লালন বলে আমি কীরূপ

জানলে ধাঁধা যেত দূরে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫