খেলছে মানুষ নীরে ক্ষীরে

খেলছে মানুষ নীরে ক্ষীরে

আপন আপন ঘর খোঁজ

কেন হাতড়ে বেড়াও কালের ঘোরে ।।

 

নীরসিন্ধু গভীর অতিশয়

ডুবলে কত আজব কান্ড দেখা যায়

নীরের ভান্ড পুরা ব্রহ্মাণ্ড 

কান্ড বলতে নয়ন ঝরে ।।

 

শূন্য দেশে হয় মেঘের উদয়

নীরদ বিন্দু বারি বরিশন তায়

ফলছে কত ফল রঙ বেরঙের হল

আজব কুদরতি ফল ভাবের ঘরে ।।

 

ইন্দ্র ডংকা নাহি সে রাজ্যে

সহজ মানুষ ফেরে সহজে

সিরাজ সাঁইর বচন মিথ্যা নয় লালন

ডুব দিয়ে দেখ স্বরূপ দ্বারে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫