গুরু চরণ অমূল্য ধন বাঁধ ভক্তিরসে

গুরু চরণ অমূল্য ধন বাঁধ ভক্তিরসে

মানব জনম সফল হবে গুরু উপদেশ ।।

 

হিংসা নিন্দা তমঃ ছাড়

মরার আগেতে মর

তবে যাবে ভবপার

ঘুচবে মনের বেদিশে।।

 

ষোলকলা পূর্ণরতি 

হতে হবে ভাবপ্রকৃতি

গুরু দিবে পূর্ণরতি

হৃদ-কমলে বসে ।।

 

পারাপারের খবর জানো 

মহর গুরুকে মানো

লালন কয় ভাবছ কেন

পড়ে মায়ার ফাঁসে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫