দেখনা মন ঝাকমারি এই দুনিয়াদারী

দেখনা মন ঝাকমারি এই দুনিয়াদারী

পরিয়ে কপনি-ধ্বজা কি মজা উড়ালে ফকিরী  ।।

বড় দরদের ভাই বন্ধুজনা

সাথের সাথী কেউ হবে না মন তোমারি

সেদিন খালি হাতে একা পথে

বিদায় করে দেবে তোরি  ।।

যা কর তা কররে মন

শেষের কথা রেখ স্মরণ বরাবরই

ও তোর পিছে পিছে ফিরিছে শমন

কোনদিন হাতে দিবে ডুরি  ।।

বড়ো আশার বাসা এ ঘর

পড়ে রবে কোথায় রে কার ঠিক নাই তারই

দরবেশ সিরাজ সাঁই কয় লালন ভেড়ো

হোসনে কারো এন্তেজারি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫