একবার ডাক রসনা মওলা বলে

একবার ডাক রসনা মওলা বলে

গেল দিন ছাড় বিষয় বাসনা

যে সাঁই হিসাব নিবে

আগুন পানি তুফান হবে

এ বিষয় তোর কোথায় রবে

একবার ভেবে দেখলে না  ।।

সোনার কুঠুরি কোঠারে মন

সোনার খাট পালঙ্কে শয়ন

শেষে হবে সব অকারণ

সার হবে মাটির বিছানা  ।।

ঈমান ধন আখেরের পুঁজি

সে ঘরে দিলে না কুঁজি

 লালন বলে হারলে বাজি

শেষে আর কাঁদলে হবে না  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫