ভজ মুরশিদের কদম এই বেলা

ভজ মুরশিদের কদম এই বেলা

যার পেয়ালায় হৃদ কমলা ক্রমে হবে উজালা  ।।

নবীজীর খানদানেতে

পেয়ালা চারিমতে

জেনে নাও দিন থাকিতে

ওরে আমার মন ভোলা  ।।

কোথা আবহায়াত নদী

ধারা বয় নিরবধি

ধর সেই ধারা যদি

দেখবি অটলের খেলা  ।।

এপারে কে আনিল 

ওপার কে নেবে বল

লালন কয় তারে ভোল

কেন রে করে অবহেলা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫