কোথা আছে রে সেই দীন দরদী সাঁই

কোথা আছে রে সেই দীন দরদী সাঁই

চেতনগুরুর সঙ্গ লয়ে খবর কর ভাই  ।।

চক্ষু আঁধার দেলের ধুকায়

কেশের আড়ে পাহাড় লুকায়

কী রঙ্গ সাঁই দেখছে সদাই

বসে নিগুম ঠাঁই  ।।

এখানে না দেখি যারে

চিনব তারে কেমন করে

ভাগ্যবতি আখেরে তারে

দেখতে যদি পাই  ।।

সুমঝে সাধন ভজন কর

নিকটে ধন পেতে পার

লালন কয় নিজ মোকাম ধোঁড় 

বহু দূরে নাই  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫